MindYourLogic

২০ টি বাংলা ধাঁধা | 20 Bangla dhadha | MindYourLogic Dhadha


২০ টি বাংলা ধাঁধা || 20 Bangla dhadha || 20 Riddles in Bengali

Bangla Dhadha আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা -Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব - Bangla Dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ – 20 Bangla Dhadha with Answer।

 

তোমরা সব তৈরী তো ?

 

১. কাঁচাতে তুলতুল, পাকাতে টক।

লেংটা হয়ে বাজারে যায়, জিভে আসে পানি।

উত্তরঃ তেঁতুল।                                                                                                               

 

২. কোমর ধরে শুইয়ে দাও,

কাজ যা করার করে নাও।

উত্তরঃ শিল নোড়া।

৩. কোন শহর খুলতে মানা,

তা কি তোমার আছে জানা।

উত্তর–খুলনা।

 

৪. কোন সে সরস ফল বলো দেখি ভাই

ফেলি তার আর্ধ ভাগ, অর্ধাংশ খাই।

টক মিষ্টি স্বাদ তার চোখ আগণন

বাংলাদেশের সস্তা ফল নাম কত এখন?

উত্তরঃ আনারস।

 

৫. কোন সে বিদেশী ভাষা নাম চার অক্ষরে,

দ্বিতীয় কেটে দেখো পানিতে বাস করে?

উত্তর—ইংলিশ।কোন টেবিলে পায়া থাকে না,

ঝুলে থাকে, ছাড়ায় না?

উত্তরঃ টাইম টেবিল।

 

 

৬. কোন পাখির ডিম নাই, বলো তো দেখি।

বলতে না পারলে বুঝবো বুদ্ধি নাই ঘটে।

উত্তরঃ বাদুর।

 

৭. কোন ফলের উপরটা খাই, ভিতরে তার ফুল,

ভাবতে গেলে তার কথা পণ্ডিতের হয় ভুল?

উত্তরঃ চালতা।

 

৮. কোন ফলের বীজ নেই, বল দেখি দাদা।

বলতে না পারলে, হবে তুমি গাধা।

উত্তরঃ নারিকেল।

 

৯. এখান থেকে ফেললাম ছুরি,

বাঁশ কাটলাম আড়াই কুড়ি।

বাঁশের মধ্যে গোটা গোটা,

আমার বাড়ী চল্লিশ কোটা।

কোঠার উপর কোট জমি,

তার মধ্যে আছে এক রাণী।

উত্তরঃ মৌমাছি।

 

১০. ওপারেতে বুড়ি মারল, এপারেতে গন্ধ এলো।

উত্তরঃ কাঠাল।

 

 

১১. ওল্টে যদি দাও মোরে হয়ে যাবো লতা।

কে আমি ভেবে চিনতে বলে ফেলো তা।

উত্তরঃ তাল।

 

১২. কোন ফলের বীজ হয় না, বলো দেখি দাদা,

না পারলে লোকে তোমায় বলবে আস্ত গাধা।

উত্তরঃ সবরি কলা।

 

১৩. কোন সে রসিক চাঁন, নাকে বসে ধরে কান??

উত্তরঃ চশমা।

 

১৪. কোন ফলের উপরটা খাই, ভিতরে তার ফুল,

ভাবতে গেলে তার কথা, পণ্ডিতের হয় ভুল?

উত্তরঃ চালতা।

 

১৫. কোন ফলের বীজ নেই, বল দেখি দাদা।

বলতে না পারলে,

হবে তুমি গাধা।

উত্তরঃ নারিকেল।

 

 

১৬. কোন গাছেতে হয় না ফুল, আছে শুধু গন্ধ।

গাছ তলাতে গেলে পরে,

সবাই পাবে গন্ধ।

উত্তরঃ চন্দন।

 

১৭. এক ঘরে জম্ম হয়, দুই সহোদর ভাই।

মানুষের শরীর মাঝে, এর দেখা পাই।

উত্তরঃ চোখ।

 

১৮. এক হাত গাছটা, ফল ধরে পাঁচটা।

উত্তরঃ হাতের পাঁচ আঙ্গুল।

 

১৯. লোহার চেয়ে শক্ত তুলোর চেয়ে নরম।

উত্তরঃ মন।

 

২০. একই দামের শাড়ি, পরে দুইটি মেয়ে যায়।

শাড়ি দুইটির দাম কতো?

সম্পর্কটা জানা চাই।

উত্তরঃ দুই সতীন।

 

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel

 

 


bangla dhadha

50-plus-hard-riddles-brain-twisting-challenging-bangla-dhadha-and-answers
Palak Chhabriya 2026-04-16

৫০+ কঠিন ধাঁধা: মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জিং বাংলা ধাঁধা ও উত্তর

উত্তরসহ ৫০টিরও বেশি কঠিন ধাঁধার এই সংকলনটি আপনার চিন্তাশক্তিকে শাণিত করতে সাহায্য করবে। আমাদের এই চ্...

25-plus-easy-bangla-dhadha-for-kids-and-adults
Palak Chhabriya 2026-04-15

বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য 25+ সহজ বাংলা ধাধা

বাচ্চা ও বড়দের জন্য ২৫টিরও বেশি সহজ বাংলা ধাঁধা খুঁজছেন? এখানে আপনি উত্তরসহ মজাদার ও সহজ বাংলা ধাঁধ...

25-plus-what-am-i-bangla-riddles-fun-and-challenging-riddles-2026
Palak Chhabriya 2026-04-15

২৫+ What Am I? বাংলা ধাঁধা | মজার ও বুদ্ধির চ্যালেঞ্জিং ধাঁধা (২০২৬)

আপনি যদি মজাদার এবং চিন্তার উদ্রেককারী ধাঁধা পছন্দ করেন, তাহলে বাংলা ধাঁধার এই সংকলনটি আপনার জন্য এক...

50-popular-bengali-riddles-with-answers-from-easy-to-difficult
Anshul Khandelwal 2025-12-27

৫০টি জনপ্রিয় বাংলা ধাঁধা উত্তর সহ। সহজ, মাঝারি ও কঠিন লেভেলে সাজানো এই Bangla riddles বাচ্চা ও বড় ...

i-move-around-in-dark-room-bangla-riddle
Lipika Lajwani 2025-5-21

৩০ টি ধাঁধা বাংলা | 30 Bangla Dhadha | 30 Riddles in Bengali

Bangla Dhadha দিয়ে নিজের মগজ পরীক্ষা করুন। আপনাদের জন্য রইলো ৩০ টি Bangla Dhadha. আপনার বুদ্ধি এবং ...