MindYourLogic

৩০ টি ধাঁধা বাংলা | 30 Bangla Dhadha | 30 Riddles in Bengali


Bangla Dhadha  আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা Bangla Dhadha আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব – Bangla Dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ৩০ টি Bangla dhadha with answers.

i move around in dark room bangla riddle

1. খেতে বড়ো সুখ, সারা গায়ে চোখ।

উত্তর: আলু

 

2. উড়লেও পাখি নয়, বলো দেখি কারে কয়?

উত্তর: বিমান

 

3. একটা ঘরে একটাই থাম, বলো দেখি তার কী নাম?

উত্তর: ছাতা

 

4. কালিদাস পন্ডিতের ফাঁকি, আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে আর কত থাকে বাকী?

উত্তর: শূন্য (০)

 

5. বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে, ছোলা হয়ে ভাসে।

উত্তর: ব্যাঙ

 

bangla dhadha ad - 1

 

6. একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেল, ঘড়িটির কটা বাজবে বলো।

উত্তর: বারোটা

 

7. কান নাই মাথা নাই, পেট ভরে খায়, কাম নাই কাজ নাই, মাথা নিয়ে ঘুমায়।

উত্তর: বালিশ

 

8. হাঁড়ির ভিতর, বালির ভিতর হাজার ছেলে নাচে, একটু পরই হয় সে খাবার তপ্ত চুলার আঁচে।

উত্তর: মুড়ি

 

9. ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে?

উত্তর: ডিম

 

10. আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন, আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে।

উত্তর: উকুন

 

bangla dhadha ad - 2

 

11. হাসিতে হাসিতে যায় নারী, পর পুরুষের কাছে, যাইবার সময় কান্নাকাটি, ভিতরে গেলে হাসে।

উত্তর: হাতের চুড়ি

 

12. ৩ অক্ষরের নাম তার, পেট ভরে পানি খায়, মাঝের অক্ষর বাদ দিলে, আলোয় ভরে যায়।

উত্তর: বালতি

 

13. কাঁচাতে যেই ফল সর্বজনে খায়, পাঁকলে সেই ফল গড়াগড়ি যায়।

উত্তর: ডুমুর

 

14. জল ছাড়া নদী, পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায়?

উত্তর: একটি ম্যাপে

 

15. যদি থাকে বুদ্ধি বলো দেখি, কোন সুখে সুখ নেই?

উত্তর: অসুখ

 

bangla dhadha ad - 3

 

16. কোন বরকে সবাই চায়?

উত্তর: সুখবর

 

17. শহর থেকে এল সাহেব কোর্ট প্যান্ট পরে, কোর্ট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।

উত্তর: পেঁয়াজ

 

18. ছোটো বেলায় বস্ত্রধারী, যৌবনে উলঙ্গ, বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুড়ঙ্গ।

উত্তর: বাঁশ

 

19. LLAC দিয়ে কারো সাথে কিভাবে যোগাযোগ করবেন?

উত্তর: CALL

 

20. আমি কাঁদাই, আমি হাসাই, নই আমি প্রাণি, আমায় দেখে সবাই ক্ষণিক ভোলে ব্যাথার বানী।

উত্তর: সিনেমা / নাটক

 

bangla dhadha ad - 1

 

21. আন্ধার ঘরে থাকি আমি নড়াচড়া করি, একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি।

উত্তর: জিহ্বা

 

22. এতো বড় আঙিনা ঝাড় দিয়েও কুলোয় না। কত ফুল ফুটে আছে নাই তার তুলনা!

উত্তর: আকাশ ও তারা

 

23. চার পায়ে বসি মোরা, আট পায়ে চলি। বাঘও নই ভাল্লুকও নই আস্ত কাঁধে ঝুলি।

উত্তর: পালকি

 

24. ডানা আছে, লেজ আছে তবুও আকাশে উড়তে পারে না।

উত্তর: মাছ

 

25. তিন অক্ষরে নাম তার, সর্ব অঙ্গে কালো, মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে ভাল।

উত্তর: কয়লা

 

bangla dhadha ad - 2

 

26. আশ্চর্য এক কথা শুনলে হাসি পায়, নিজে দেখতে পায় না কিন্তু অপরকে দেখায়।

উত্তর: আয়না

 

27. তিন অক্ষরের নাম তার সবাই খায়, প্রথম অক্ষর ছেড়ে দিলে মেয়েদের হাতে যায়।

উত্তর: খিচুড়ি

 

28. বৃদ্ধ হলে ছোট হয়, ছোট হলে বড় হয়।

উত্তর: মোমবাতি

 

29. চোখ আছে, কান নাই, হাত আছে, প্রাণ নাই।

উত্তর: চশমা

 

30. এক বাড়িতে চার ভাই, তাদের গায়ে একই সাজ, কারো মুখে কেশ নাই, দিন শেষে বাড়ায় রাজ।

উত্তর: পদ্মফুল

 

 


bangla dhadha

50-plus-hard-riddles-brain-twisting-challenging-bangla-dhadha-and-answers
Palak Chhabriya 2026-04-16

৫০+ কঠিন ধাঁধা: মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জিং বাংলা ধাঁধা ও উত্তর

উত্তরসহ ৫০টিরও বেশি কঠিন ধাঁধার এই সংকলনটি আপনার চিন্তাশক্তিকে শাণিত করতে সাহায্য করবে। আমাদের এই চ্...

25-plus-easy-bangla-dhadha-for-kids-and-adults
Palak Chhabriya 2026-04-15

বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য 25+ সহজ বাংলা ধাধা

বাচ্চা ও বড়দের জন্য ২৫টিরও বেশি সহজ বাংলা ধাঁধা খুঁজছেন? এখানে আপনি উত্তরসহ মজাদার ও সহজ বাংলা ধাঁধ...

25-plus-what-am-i-bangla-riddles-fun-and-challenging-riddles-2026
Palak Chhabriya 2026-04-15

২৫+ What Am I? বাংলা ধাঁধা | মজার ও বুদ্ধির চ্যালেঞ্জিং ধাঁধা (২০২৬)

আপনি যদি মজাদার এবং চিন্তার উদ্রেককারী ধাঁধা পছন্দ করেন, তাহলে বাংলা ধাঁধার এই সংকলনটি আপনার জন্য এক...

50-popular-bengali-riddles-with-answers-from-easy-to-difficult
Anshul Khandelwal 2025-12-27

৫০টি জনপ্রিয় বাংলা ধাঁধা উত্তর সহ। সহজ, মাঝারি ও কঠিন লেভেলে সাজানো এই Bangla riddles বাচ্চা ও বড় ...

20-Dhadha in Bengali questions-and-Answers
Subhadip Singha 2024-01-30

২০ টি বাংলা ধাঁধা | 20 Dhadha in Bengali | 20 Riddles in Bengali | MindYourLogic Dhadha

: Dhadha in Bengali দিয়ে নিজের মগজ পরীক্ষা করুন। আপনাদের জন্য রইলো ২০ টি বাংলা ধাঁধা. আপনার বুদ্ধি এ...