MindYourLogic

"বাংলা ধাঁধা" - 20 Bangla dhadha with Answer | 20 Riddles in Bengali 


২০ টি  বাংলা ধাঁধা  আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে ধাঁধা আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব। তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ। এই Bangla dhadha গুলি সল্ভ করুন। Solve these Bangla riddles and dha dha prashn uttar (Answer)

তোমরা সব তৈরী তো ?

 

১. LLAC দিয়ে কারো সাথে কিভাবে যোগাযোগ করবেন ?

উত্তর : CALL

 

২. পরপর তিনদিন ব্যাঙ্ক স্ট্রাইক এর জন্য বন্ধ থাকার পর, যেদিন ব্যাঙ্ক খুললো সেদিন এক ভদ্রলোক ব্যাংকে গিয়ে এক কোটি টাকা জমা করে আসেন। এই ঘটনার এক মাস পরেও ঐ ভদ্রলোকের একাউন্ট এ টাকা জমা পড়েনি, এর কারণ কি ?

উত্তর : কারণ তিনি ব্যাঙ্কের কর্মচারী ছিলেন।

 

৩. রঞ্জিত বাবু রোজ দাড়ি কাটেন। তবুও রাতে ঘুমোতে যাওয়ার সময় তার গালে এক গাল দাড়ি থাকে। ইটা কিভাবে সম্ভব ?

উত্তর : তিনি একজন নাপিত।

 

৪. পদবি এবং বন্য জন্তু একসাথে। কি সেটা ?

উত্তর : পান্ডা।

 

৫. বাংলা DICTIONARY শুরু হয় অ বর্ণ দিয়ে। শেষ হয় কোন বর্ন দিয়ে ?

উত্তর : ন (অভিধান )

 

bangla dhadha ad - 1

 

৬. ধরুন আপনি একজন জ্যোতিষ। তাহলে কোন দুটি রাশির যোগফল ১৬৭?

উত্তর : ৮২,৮৫

 

৭. ছয় কে না ঘুরিয়ে নয় করবেন কি করে ?

উত্তর : SIX - S সরালে IX

 

৮. তেরোর থেকে তেরো বাদ দিলে কি থাকে ? 

উত্তর : তেরোর - তেরো = র

 

৯. দশটা ডিম ছিল। দুটো ভাঙলেন, দুটো খেলেন, দুটো সেদ্ধ করলেন, কটা গোটা ডিম রইলো ?

উত্তর : ৬ টা ডিম (সেদ্ধ টাও গোটা আছে )

 

১০. বরফ থাকা সত্ত্বেও বাঙালি কোন খাবারটি গরম খায় ?

উত্তর : RICE (বানানে ICE আছে )

 

bangla dhadha ad - 2

 

১১. পাঁচজন বোনের মধ্যে হিয়া ইস্ত্রি করছিল, প্রিয়া রান্না করছিল,জিয়া দাবা খেলছিল,টিয়া হোমওয়ার্ক করছিল। তাহলে দিয়া কি করছিল ?

উত্তর : জিয়ার সাথে দাবা খেলছিল।

 

১২. দাদা আর বৌদি মাইল ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল। বৌদি ওড়ালেন ৮ তা ঘুড়ি। আর দাদা ওড়ালেন ১২ তা ঘুড়ি। তাহলে কে কার কটা ঘুড়ি ওরালরন ?

উত্তর : একটাও না। সুতো কাটে ঘুড়ি কাটে না।

 

১৩. একটি ঝুড়িতে ৪ টি আপেল আছে। ৪ জনকে চারটি আপেল দেওয়ার পরও ঝুড়িতে একটা আপেল রাখতে হবে। কি করে ?

উত্তর :একজনকে ঝুড়ি সমেত আপেল দিতে হবে।

 

১৪. টিয়া,পায়রা, শালিক, ময়না, চড়ুই এগুলোর মধ্যে কোনটি ডাকার নিরিখে আলাদা ?

উত্তর : পায়রা। সব গুলিতেই আমরা পাখি কথাটি বলে থাকি। পায়রা তে পাখি বলি না।

 

১৫. ৫ মিনিটের রাস্তা যেতে এক ঘন্টা সময় নেয় কে ?

উত্তর : ঘন্টার কাঁটা।

 

bangla dhadha ad - 3

 

১৬. কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায়না?

উওর: তুমি কি ঘুমিয়ে গেছ?

 

১৭. পাখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটে হাঁকে।

উওর: মেঘ।

 

১৮. কোন জিনিস কাটলে বাড়ে?

উওর: পুকুর।

 

১৯. আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?

উওর: নাম।

 

২০. কোন রাণী পুরুষও হয়?

উওর: কেরানী।

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel


bangla dhadha

50-plus-hard-riddles-brain-twisting-challenging-bangla-dhadha-and-answers
Palak Chhabriya 2026-04-16

৫০+ কঠিন ধাঁধা: মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জিং বাংলা ধাঁধা ও উত্তর

উত্তরসহ ৫০টিরও বেশি কঠিন ধাঁধার এই সংকলনটি আপনার চিন্তাশক্তিকে শাণিত করতে সাহায্য করবে। আমাদের এই চ্...

25-plus-easy-bangla-dhadha-for-kids-and-adults
Palak Chhabriya 2026-04-15

বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য 25+ সহজ বাংলা ধাধা

বাচ্চা ও বড়দের জন্য ২৫টিরও বেশি সহজ বাংলা ধাঁধা খুঁজছেন? এখানে আপনি উত্তরসহ মজাদার ও সহজ বাংলা ধাঁধ...

25-plus-what-am-i-bangla-riddles-fun-and-challenging-riddles-2026
Palak Chhabriya 2026-04-15

২৫+ What Am I? বাংলা ধাঁধা | মজার ও বুদ্ধির চ্যালেঞ্জিং ধাঁধা (২০২৬)

আপনি যদি মজাদার এবং চিন্তার উদ্রেককারী ধাঁধা পছন্দ করেন, তাহলে বাংলা ধাঁধার এই সংকলনটি আপনার জন্য এক...

50-popular-bengali-riddles-with-answers-from-easy-to-difficult
Anshul Khandelwal 2025-12-27

৫০টি জনপ্রিয় বাংলা ধাঁধা উত্তর সহ। সহজ, মাঝারি ও কঠিন লেভেলে সাজানো এই Bangla riddles বাচ্চা ও বড় ...

i-move-around-in-dark-room-bangla-riddle
Lipika Lajwani 2025-5-21

৩০ টি ধাঁধা বাংলা | 30 Bangla Dhadha | 30 Riddles in Bengali

Bangla Dhadha দিয়ে নিজের মগজ পরীক্ষা করুন। আপনাদের জন্য রইলো ৩০ টি Bangla Dhadha. আপনার বুদ্ধি এবং ...