MindYourLogic

২০ টি বাংলা ধাঁধা | 20 Dhadha in Bengali | 20 Riddles in Bengali | MindYourLogic Dhadha


২০ টি বাংলা ধাঁধা | 20 Dhadha in Bengali | 20 Riddles in Bengali


Dhadha in Bengali আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা -Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব - Dhadha in Bengali to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ – 20 Dhadha in Bengali.

 

১. দুই হাত আছে তার/ আরো আছে মুখ/ পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ। বলো তো জিনিসটা কী?

উত্তর : ঘড়ি।

 

২. জিনিসটার এমন কী গুণ/ টাকা করে দেয় দ্বিগুণ?

উত্তর : আয়নার সামনে টাকা ধরুন।

 

৩. মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ/ বল তো জিনিসটার কী নাম?

উত্তর : দস্তানা।

 

৪. ব্যবহারের আগে ভাঙতে হবে/ জিনিসটার উত্তর কে ক’বে?

উত্তর : ডিম।

 

৫. ঘাড় আছে, মাথা নেই/ ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই? বলো তো কী?

উত্তর : বোতল।

 

 

৬. তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে/ উত্তরটা বলো দেখি/ চেষ্টা করে নিজে?

উত্তর : টাওয়েল বা গামছা।

 

৭. বেড়ে যদি যায় একবার/ কোনোভাবেই কমে না আর?

উত্তর : মানুষের বয়স।

 

৮. জিনিসটা একেবারেই তোমার/ অথচ ব্যবহার করে অন্যে, বারবার?

উত্তর : তোমার নাম।

 

৯. সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে/ চেষ্টা করে বলো দেখি, উত্তর কে পারে?

উত্তর : তোমার ছায়া।

 

১০. হাজার বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস/ আমাদের মাথার ওপরই জিনিসটার বাস?

উত্তর : চাঁদ।

 

 

১১. কোন জামা গায় দেয় না ?

উত্তরঃ পায়জামা ।

 

১২. তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্য বস্তু হয় ।

উত্তরঃ বিছানা ।

 

১৩. এত বড় আঙ্গিনা, ঝাড় দিলেও কুলায় না ।
এত ফুল ফুটে আছে , নাই তার তুলনা ।

উত্তরঃ আকাশ ও তারা ।

 

১৪. পানিতে জন্ম যার সবার ঘরে রয়, পানির ছোয়া পেলে আবার সে মরে ।

উত্তরঃ লবণ ।

 

১৫. আল্লাহর কি কুদরত লাঠির মাঝে সরবত ।

উত্তরঃ আখ ।

 

 

১৬. কোন চা বসতে লাগে ?

উত্তরঃ মাচা ।

 

১৭. কোন সুখে সুখ নেই ?

উত্তরঃ অসুখ ।

 

১৮. কোন জিনিস টানলে কমে ?

উত্তরঃ সিগারেট ।

 

১৯. কোন চুড়ি হাতে পড়ে না ?

উত্তরঃ খিচুড়ি ।

 

২০. কোন জিনিস দিলে বাড়ে ?

উত্তরঃ বিদ্যা বা জ্ঞান ।

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel


bangla dhadha

50-plus-hard-riddles-brain-twisting-challenging-bangla-dhadha-and-answers
Palak Chhabriya 2026-04-16

৫০+ কঠিন ধাঁধা: মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জিং বাংলা ধাঁধা ও উত্তর

উত্তরসহ ৫০টিরও বেশি কঠিন ধাঁধার এই সংকলনটি আপনার চিন্তাশক্তিকে শাণিত করতে সাহায্য করবে। আমাদের এই চ্...

25-plus-easy-bangla-dhadha-for-kids-and-adults
Palak Chhabriya 2026-04-15

বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য 25+ সহজ বাংলা ধাধা

বাচ্চা ও বড়দের জন্য ২৫টিরও বেশি সহজ বাংলা ধাঁধা খুঁজছেন? এখানে আপনি উত্তরসহ মজাদার ও সহজ বাংলা ধাঁধ...

25-plus-what-am-i-bangla-riddles-fun-and-challenging-riddles-2026
Palak Chhabriya 2026-04-15

২৫+ What Am I? বাংলা ধাঁধা | মজার ও বুদ্ধির চ্যালেঞ্জিং ধাঁধা (২০২৬)

আপনি যদি মজাদার এবং চিন্তার উদ্রেককারী ধাঁধা পছন্দ করেন, তাহলে বাংলা ধাঁধার এই সংকলনটি আপনার জন্য এক...

50-popular-bengali-riddles-with-answers-from-easy-to-difficult
Anshul Khandelwal 2025-12-27

৫০টি জনপ্রিয় বাংলা ধাঁধা উত্তর সহ। সহজ, মাঝারি ও কঠিন লেভেলে সাজানো এই Bangla riddles বাচ্চা ও বড় ...

i-move-around-in-dark-room-bangla-riddle
Lipika Lajwani 2025-5-21

৩০ টি ধাঁধা বাংলা | 30 Bangla Dhadha | 30 Riddles in Bengali

Bangla Dhadha দিয়ে নিজের মগজ পরীক্ষা করুন। আপনাদের জন্য রইলো ৩০ টি Bangla Dhadha. আপনার বুদ্ধি এবং ...