MindYourLogic

20 Hard Bangla Dhadha | Bangla dhadha with Answer | 20 Riddles in Bengali


ধাঁধা (Riddles in Bengali) আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়।  এর সাথে ধাঁধা আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে।  নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব। তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ।
তোমরা সব তৈরী তো ?


১. পাখি নই তবুও আছে , লেজ মাথা পাখা। উরে উরে যাই তবু যেথা ইচ্ছা সেথা।

উত্তর :- উড়োজাহাজ 

 

২. আকাশে বাতাসে আছি , পৃথিবীতে নাই, চাঁদ আর তারাই আছি, সূর্য তে নাই।

উত্তর :- আকার 

 

৩. আমার মধ্যে আছো তুমি, তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি, বাবার মধ্যে নাই

উত্তর :- আ

 

৪.  আমি থাকি খলে  তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে  মরণের পরে।

উত্তর :- মাছ আর লঙ্কা

 

৫. কোন জিনিস গাছে সবুজ  দোকানে কাল বাড়িতে আনলে লাল?

উত্তর:- চা

 

 

৬. পৃথিবীর মতো গোল, কিন্তু পৃথিবী নয়,পাতার মতো সবুজ,কিন্তু
পাতা নয় রক্তের মতো লাল,কিন্তু রক্ত নয় বল , দেখি উত্তরটা কি?

উত্তর : তরমুজ 

 

৭. ঢাকায় আছে টাকায় আছে , বাংলাদেশে নাই,কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই

উত্তর : ক 

 

৮. একলা তাকে যায় না দেখা  সঙ্গী পেলে বাঁচে, আঁধার দেখে ভয়ে পালায়  আলোয় ফিরে আসে!

উত্তর: ছায়া

 

৯. সকালে জন্মলাভ বিকেলে মরন  তার অভাবে সর্বজীবের বিফর জীবন!

উত্তর: সূর্য

 

১০. তিন অক্ষর নামটি তার আছে সবার ঘরে প্রথম অক্ষর কেটে  দিলে খেতে ইচ্ছে করে,
মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে।

উত্তর: বিছানা

 

 

১১. কোন পোকার খাবার মানুষ চুরি করে খায়?

উত্তর: মৌমাছির

 

১২. কোন গাছের নামে  শীতের পোশাক আছে?

উত্তর: সাল

 

১৩. ফলের উপর পাতা মুধুট শরীর ভরা চোখ আনন্দেতে মিষ্টি সে ফল নুন দিয়ে খায় লোক!

উত্তর : আনারস

 

১৪. ছেলেদের আছে মেয়েদের আছে  ছেলেরা লুকিয়ে বেড়ায় মেয়েরা দেখিয়ে বেড়ায়!

উত্তর: পারস ব্যাগ

 

১৫. লেজ মাথা পাখা আছে পাখি তবু নয়, ডানা তার মেলে দিয়ে  উড়ে চলে যায়!

উত্তর : প্লেন/বিমান

 

 

১৬. গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, এমন কে আছে যে দুধ-ডিম একসাথে দেয়!

উত্তর: দোকানদার 

 

১৭. সবাই রাতে দেয়, কেউ সময় পেলে দিনেও দেয়, টানা এক ঘন্টা আবার দূ ঘন্টাও 
ও দেয় কেউ কেউ সারারাত দেয়, কেউ আবার সকালেও দেয়! দেওয়ার সময় পুরো গরম হইয়া যায়!

উত্তর: ফোন চার্জ

 

১৮.  বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, জলের মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে।

উত্তর : ব্যাং

 

১৯. আমি যাকে মামা বলি বাবাও বলে তাই, ছেলে ও তাকে মামা বলে, মা ও বলে তাই,  কাকে সবাই মামা বলে!

উত্তর : চাঁদ

 

২০. ধরো আমার নাম আমি , আর তোমার নাম তুমি তাহলে পাগল টা কে  আমি না তুমি?

উত্তর : তুমি

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel

 

 


bangla dhadha

50-plus-hard-riddles-brain-twisting-challenging-bangla-dhadha-and-answers
Palak Chhabriya 2026-04-16

৫০+ কঠিন ধাঁধা: মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জিং বাংলা ধাঁধা ও উত্তর

উত্তরসহ ৫০টিরও বেশি কঠিন ধাঁধার এই সংকলনটি আপনার চিন্তাশক্তিকে শাণিত করতে সাহায্য করবে। আমাদের এই চ্...

25-plus-easy-bangla-dhadha-for-kids-and-adults
Palak Chhabriya 2026-04-15

বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য 25+ সহজ বাংলা ধাধা

বাচ্চা ও বড়দের জন্য ২৫টিরও বেশি সহজ বাংলা ধাঁধা খুঁজছেন? এখানে আপনি উত্তরসহ মজাদার ও সহজ বাংলা ধাঁধ...

25-plus-what-am-i-bangla-riddles-fun-and-challenging-riddles-2026
Palak Chhabriya 2026-04-15

২৫+ What Am I? বাংলা ধাঁধা | মজার ও বুদ্ধির চ্যালেঞ্জিং ধাঁধা (২০২৬)

আপনি যদি মজাদার এবং চিন্তার উদ্রেককারী ধাঁধা পছন্দ করেন, তাহলে বাংলা ধাঁধার এই সংকলনটি আপনার জন্য এক...

50-popular-bengali-riddles-with-answers-from-easy-to-difficult
Anshul Khandelwal 2025-12-27

৫০টি জনপ্রিয় বাংলা ধাঁধা উত্তর সহ। সহজ, মাঝারি ও কঠিন লেভেলে সাজানো এই Bangla riddles বাচ্চা ও বড় ...

i-move-around-in-dark-room-bangla-riddle
Lipika Lajwani 2025-5-21

৩০ টি ধাঁধা বাংলা | 30 Bangla Dhadha | 30 Riddles in Bengali

Bangla Dhadha দিয়ে নিজের মগজ পরীক্ষা করুন। আপনাদের জন্য রইলো ৩০ টি Bangla Dhadha. আপনার বুদ্ধি এবং ...