MindYourLogic

২০ টি বাংলা ধাঁধা | Bangla dhadha - Can you solve this 20 Riddles in Bengali ?


২০ টি বাংলা ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়।  এর সাথে ধাঁধা আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে।  নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব। তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ।

তোমরা সব তৈরী তো ?

 

১. কোন হাঁস ডিম পারে না?

উওর: ইতিহাস।

 

২. কোন জিনিসটি সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার?

উওর: ব্ল্যাকবোর্ড।

৩. চারি দিকে কাঁটা বেত মাথায় মুকুট খান সাহেব। এটি কি ?

উত্তরঃ আনারস।

৪. সুখাদ্য মোটেও না তবু লোকে খায় হুমড়ি খেয়ে অসর্তকে পড়ি এ ধরায় বৃদ্ধরা খায় যদি, করে হায় হায় যুবকে খেলে পরে লাজে মরে যায়।

উত্তরঃ আছাড়।

৫. ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসল খেতে ঘাড় নেড়ে নেড়ে।

উত্তরঃ বক।

 

 

৬. কোন দেশ বাজে কোন দেশ বলো দেখি তেল ঘিতে ভাজে।

উত্তরঃ কাশী, পুরী।

৭. চৌদ্দ পুরুষ ডাকছে ‘মামা’ আমিও তাই ডাকি সকলেরই মামা তিনি নাম তার কি জানি?

উত্তরঃ চাঁদ-সূর্য।

৮. কোন ফলের বীজ নাই বল দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাঁদা।

উত্তরঃ নারিকেল।

৯. জলের জন্তু নয় তবুও জলেই  বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে।

উত্তরঃ নৌকা।

১০. তিন অক্ষরে নাম যার সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে সর্ব লোকে খায়। পেট তার কেটে দিলে মধুর গান গায় শেষ অক্ষর বাদ দিলে খুব কামরায়

উত্তরঃ বিছানা।

 

 

১১. কোন হাঁস ডিম পারে না?

উওর: ইতিহাস।

১২. কোন জিনিসটি সাদা থাকলে নোংরা আর কালো থাকলে পরিষ্কার?

উওর: ব্ল্যাকবোর্ড।

১৩. দু’অক্ষরে নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।

উত্তরঃ পান।

১৪. দু’অক্ষরে নাম লজ্জা নিবারণী প্রথম অক্ষর বাদ দিলে হয় আমার জননী শেষের অক্ষর বাদ দিলে ভাশুর ঘরণী।

উত্তরঃ জামা।

১৫. প্রাণ নেই বন্ধু নয়, চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে।

উত্তরঃ ছায়া।

 

 

১৬. তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে মধ্য অক্ষর গেলে সবার ক্ষতি করে শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে।

উত্তরঃ বাসন।

১৭. দুই অক্ষরের নাম যার সব যায়গায় রায় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়।

উত্তরঃ মাটি।

১৮. তিন অক্ষরে নাম তার মেয়েরা গায়ে মাখে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উঠে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফলে থাকে। শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথ থাকে।

উত্তরঃ আলতা।

১৯. কাঠের গায়  মাটির বাচ্চা দুধ দে আচ্ছা আচ্ছা। কি জিনিস?

উত্তর : খেজুর গাছে মাটির কলসি টাঙানো (খেজুর গাছ হলো কাঠের গায় র হাঁড়ি হলো মাটির বাচ্চা এবং খেজুর রস হলো দুধ )

 

২০. বলতে পার কোন সে দেশ সূর্য উঠে না কোন সে দেশে জলও নাই মানুষ থাকে না।

 উত্তরঃ সন্দেশ।

 

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel

 


bangla dhadha

50-plus-hard-riddles-brain-twisting-challenging-bangla-dhadha-and-answers
Palak Chhabriya 2026-04-16

৫০+ কঠিন ধাঁধা: মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জিং বাংলা ধাঁধা ও উত্তর

উত্তরসহ ৫০টিরও বেশি কঠিন ধাঁধার এই সংকলনটি আপনার চিন্তাশক্তিকে শাণিত করতে সাহায্য করবে। আমাদের এই চ্...

25-plus-easy-bangla-dhadha-for-kids-and-adults
Palak Chhabriya 2026-04-15

বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য 25+ সহজ বাংলা ধাধা

বাচ্চা ও বড়দের জন্য ২৫টিরও বেশি সহজ বাংলা ধাঁধা খুঁজছেন? এখানে আপনি উত্তরসহ মজাদার ও সহজ বাংলা ধাঁধ...

25-plus-what-am-i-bangla-riddles-fun-and-challenging-riddles-2026
Palak Chhabriya 2026-04-15

২৫+ What Am I? বাংলা ধাঁধা | মজার ও বুদ্ধির চ্যালেঞ্জিং ধাঁধা (২০২৬)

আপনি যদি মজাদার এবং চিন্তার উদ্রেককারী ধাঁধা পছন্দ করেন, তাহলে বাংলা ধাঁধার এই সংকলনটি আপনার জন্য এক...

50-popular-bengali-riddles-with-answers-from-easy-to-difficult
Anshul Khandelwal 2025-12-27

৫০টি জনপ্রিয় বাংলা ধাঁধা উত্তর সহ। সহজ, মাঝারি ও কঠিন লেভেলে সাজানো এই Bangla riddles বাচ্চা ও বড় ...

i-move-around-in-dark-room-bangla-riddle
Lipika Lajwani 2025-5-21

৩০ টি ধাঁধা বাংলা | 30 Bangla Dhadha | 30 Riddles in Bengali

Bangla Dhadha দিয়ে নিজের মগজ পরীক্ষা করুন। আপনাদের জন্য রইলো ৩০ টি Bangla Dhadha. আপনার বুদ্ধি এবং ...