MindYourLogic

20 Hard Riddles with answers in Bengali | MindYourLogic Dhadha


২০ টি কঠিন ধাঁধা উত্তর সহ  || 20 Hard Riddles with answers in Bengali

Hard Bangla Dhadha আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা -Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব -Hard Bangla Dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি কঠিন বাংলা ধাঁধা উত্তর সহ – 20 Hard Bangla Dhadha with Answer। তো শুধু তোমাদের জন্য রইল ২০ টি কঠিন ধাঁধা – 20 Hard Riddles

 

তোমরা সব তৈরী তো ?

 

১. ‘কাটলে বেড়ে যাবে, সব শেষে জল পাবে।’

উত্তর: পুকুর

 

২. ‘কাজ করি সুড় দিয়ে

নই আমি হাতি।

পরের উপকার করি

তবু খাই লাথি।’

উত্তর: ঢেঁকি

 

৩. ‘কায়স্ত অস্ত্র ছাড়া,

পাঁঠা ছাড়ল পা।

লবঙ্গে বঙ্গ ছাড়া,

এনে দেব তা।’

উত্তর: কাঁঠাল

 

৪. ‘কালো মুখো পুত যার

বুকে আঘাত করে,

কিন্তু মার অভিশাপে

জ্বলে-পুড়ে মরে।’

উত্তর: দিয়াশলাই

 

৫.উড়তে পেখম বীর

ময়ূর সে নয়।

মানুষ খায় গরু খায়

বাঘ সে নয়।

উত্তর: মশা

 

 

৬. ‘আমি হাসাই আমি কাঁদাই

নই আমি প্রাণি,

দেখতে এসে মোরে সদাই

ক্ষণিক ভোলে ব্যথার বাণী।’

- কি দেখে ব্যথা ভোলে?

উত্তর: মাতা

 

৭. ‘আমি যাকে মামা বলি

বাবাও বলে তাই,

ছেলেও তাকে মামা বলে

মাও বলে তাই।’

- কাকে সবাই মামা বলে?

উত্তর: চাঁদ

 

৮. ‘আমি যারে আনতে গেলাম,

তাকে দেখে ফিরে এলাম।

সে যখন চলে গেলো,

তখন তারে নিয়ে এলাম।’

উত্তর:  জল

 

৯) ‘কোন পাখির ডিম নাই,

বলো তো দেখি।

বলতে না পারলে

বুঝবো বুদ্ধি নাই ঘটে।’

উত্তর: বাদুর

 

১০) ‘কোন টেবিলের পায়া থাকে না, ঝুলে থাকে, ছড়ায় না।’

উত্তর: টাইম টেবিল

 

 

১১) ‘কোন বিদেশি ভাষা

নাম চার অক্ষরে,

দ্বিতীয় কেটে দেখ

জলে বাস করে।’

উত্তর: ইংলিশ

 

১২) ‘কোন সে সরস ফল বলো দেখি ভাই,

ফেলি তার অর্ধভাগ, অর্ধাংশ খাই।

টক মিষ্টি স্বাদ তার চোখ অগণন,

দেশের সস্তা ফল নাম বল এখন।’

উত্তর: আনারস

 

১৩) ‘গাছ নেই আছে পাতা, মুখ নেই বলে কথা।’

উত্তর: বই

 

১৪) ‘গণিপতি নহে কিন্তু এক দন্তধর,

কটিতে বদন তার

দেহ লম্বোদর।’

উত্তর: ঢেঁকি

 

১৫) ‘একটুখানি গাছে

তিল ঝুরঝুর করে।

একটুখানি টোকা দিলে

ঝরঝরিয়ে পড়ে।’

উত্তর: শিশির

 

 

১৬) ‘কোট কাচারিতে বিচার শুনি,

জন্ম আমার বনে।

সবাই আমার পেটে বসে,

কষ্ট পাই না মনে।’

উত্তর: চেয়ার

 

১৭) ‘কথা যদি বলি আমি,

তোমরা মনে রাখো।

কথার উল্টা পড়লে

তোমরা পাবে থাক।’

উত্তর: কথা

 

১৮) ‘কোমর ধরে শুইয়ে দাও কাজ যা করার করে নাও।’

উত্তর: শিলপাটা

 

১৯) ‘কোন শহরে খুলতে মানা, তোমার কী আছে জানা।

উত্তর: খুলনা

 

২০) ‘উপর থেকে পড়ল ছুরি, ছুরি বলে কেবল ঘুরি।’

উত্তর: বাঁশপাতা

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel


bangla dhadha

50-plus-hard-riddles-brain-twisting-challenging-bangla-dhadha-and-answers
Palak Chhabriya 2026-04-16

৫০+ কঠিন ধাঁধা: মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জিং বাংলা ধাঁধা ও উত্তর

উত্তরসহ ৫০টিরও বেশি কঠিন ধাঁধার এই সংকলনটি আপনার চিন্তাশক্তিকে শাণিত করতে সাহায্য করবে। আমাদের এই চ্...

25-plus-easy-bangla-dhadha-for-kids-and-adults
Palak Chhabriya 2026-04-15

বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য 25+ সহজ বাংলা ধাধা

বাচ্চা ও বড়দের জন্য ২৫টিরও বেশি সহজ বাংলা ধাঁধা খুঁজছেন? এখানে আপনি উত্তরসহ মজাদার ও সহজ বাংলা ধাঁধ...

25-plus-what-am-i-bangla-riddles-fun-and-challenging-riddles-2026
Palak Chhabriya 2026-04-15

২৫+ What Am I? বাংলা ধাঁধা | মজার ও বুদ্ধির চ্যালেঞ্জিং ধাঁধা (২০২৬)

আপনি যদি মজাদার এবং চিন্তার উদ্রেককারী ধাঁধা পছন্দ করেন, তাহলে বাংলা ধাঁধার এই সংকলনটি আপনার জন্য এক...

50-popular-bengali-riddles-with-answers-from-easy-to-difficult
Anshul Khandelwal 2025-12-27

৫০টি জনপ্রিয় বাংলা ধাঁধা উত্তর সহ। সহজ, মাঝারি ও কঠিন লেভেলে সাজানো এই Bangla riddles বাচ্চা ও বড় ...

i-move-around-in-dark-room-bangla-riddle
Lipika Lajwani 2025-5-21

৩০ টি ধাঁধা বাংলা | 30 Bangla Dhadha | 30 Riddles in Bengali

Bangla Dhadha দিয়ে নিজের মগজ পরীক্ষা করুন। আপনাদের জন্য রইলো ৩০ টি Bangla Dhadha. আপনার বুদ্ধি এবং ...