MindYourLogic

২০ টি বাচ্চাদের ধাঁধা উত্তর সহ | MindYourLogic Dhadha


২০ টি বাচ্চাদের ধাঁধা উত্তর সহ || 20 Kids Riddles in Bengali with answers
Kids Bangla Dhadha বা বাচ্চাদের ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা -Kids  Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত বাচ্চাদের ধাঁধা  ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব -Kids Riddles in Bengali to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি বাচ্চাদের ধাঁধা উত্তর সহ – 20 Kids Riddles in Bengali with answers.

তোমরা সব তৈরী তো ?

 

১. ‘এক ঘরে জন্ম হয়,

দুই সহোদর ভাই।

মানুষের শরীর মাঝে,

এর দেখা পাই।’

উত্তর: চোখ

 

২. ‘এক গাছে হয় তিন তরকারি, আজব কথা বলিহারি।’

উত্তর: কলাগাছ

 

৩. ‘আগা গোড়া বেশি নয়,

মাঝে বেশি জল।

গাছে গাছে ফলে থাকে,

সে কি দেশি ফল।’

উত্তর: কদম

 

৪. ‘একটুখানি গাছে

তিল ঝুরঝুর করে।

একটুখানি টোকা দিলে

ঝরঝরিয়ে পড়ে।’

উত্তর: শিশির

 

৫. ‘আসল ছেড়ে বছর গেল, প্রাপ্তিযোগে কি ফল হল?’

উত্তর: আপেল

 

 

৬. ‘আগা কেটে ডাল কেটে,
বসাইলাম চারা,

ফুল নাই ফলও নাই

পাতাতেই ভরা।’

উত্তর: পান

 

৭. ‘আগা গোড়া কাটা,

চুলের জন্য ঝাটা।’

উত্তর: চিরুনি

 

৮. ‘বলতে পারো নাকি,

কার লেজ কেটে দিলে

প্রথম ব্যঞ্জন বর্ণ থাকে?’

উত্তর: কলেজ

 

৯. ‘মুখ দিয়ে খায়, পেট দিয়ে ফেলে।

উত্তর: বদনা

 

‘১০. একটা মাথা তিনটা পা,

চললে বলি আগে আগে।

থামলে বলি হায় হায়,

প্রাণটা বুঝি রাখা দায়।’

সিলিং ফ্যান


উত্তর: সিলিং ফ্যান

 

 

১১. ‘একটা ছোট ঘরে,

অনেক মাথা ধরে।’
দেশলাই

উত্তর: দেশলা

 

১২. ‘উল্টো করে চলবে তুমি,

চালটা তোমার ধরে।

পা কেটে ফল খাইয়ে দেব,

ফল কেটে পান করে।’

উত্তর: বেলচা

 

১৩. ‘উড়লেও পাখি নয়

বলো দেখি কারে কয়?’

উত্তর: চামচিকা

 

১৪. ‘উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা,

কে আমি ভেবে চিন্তে বলে ফেলো তা।’

উত্তর: তাল

 

১৫. ‘উল্টো সোজা একই কথা,

প্রাণি যেথা সেও তথা।

তিন অক্ষরে সবটা,

বল দেখি উত্তরটা।’

উত্তর: নয়ন

 

 

১৬. ‘রয় না আকাশে,

যাবে না চোখেও।

বাগানে চেয়ে দেখ,

তবুও সে হাসে।’

উত্তর: নয়নতারা

 

১৭. ‘আছাড়ে হই না কাবু,

নই আমি ফুলবাবু।

টেপাটেপিতে মরণদশা,

আমি তো নই মশা।

ক্ষুধা লাগলে সবাই

হয়ে যায় পাগল,

আমাকে করতে জোগাড়

বাজারে নামে ঢল।’

উত্তর: ভাত

 

১৮. ‘আগায় খস খস

গোড়ায় মৌ,

যে বলতে না পারবে

সে পবন ঠাকুরের বউ।’

উত্তর: আখ

 

১৯. আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?

উত্তর: নাম

 

২০. ‘উঠিতে ঝটপট

বসিতে পাহাড়,

লক্ষ লক্ষ জীব ধরে
করে না আহার।’

উত্তর: খেওয়া জাল

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel


bangla dhadha

50-plus-hard-riddles-brain-twisting-challenging-bangla-dhadha-and-answers
Palak Chhabriya 2026-04-16

৫০+ কঠিন ধাঁধা: মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জিং বাংলা ধাঁধা ও উত্তর

উত্তরসহ ৫০টিরও বেশি কঠিন ধাঁধার এই সংকলনটি আপনার চিন্তাশক্তিকে শাণিত করতে সাহায্য করবে। আমাদের এই চ্...

25-plus-easy-bangla-dhadha-for-kids-and-adults
Palak Chhabriya 2026-04-15

বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য 25+ সহজ বাংলা ধাধা

বাচ্চা ও বড়দের জন্য ২৫টিরও বেশি সহজ বাংলা ধাঁধা খুঁজছেন? এখানে আপনি উত্তরসহ মজাদার ও সহজ বাংলা ধাঁধ...

25-plus-what-am-i-bangla-riddles-fun-and-challenging-riddles-2026
Palak Chhabriya 2026-04-15

২৫+ What Am I? বাংলা ধাঁধা | মজার ও বুদ্ধির চ্যালেঞ্জিং ধাঁধা (২০২৬)

আপনি যদি মজাদার এবং চিন্তার উদ্রেককারী ধাঁধা পছন্দ করেন, তাহলে বাংলা ধাঁধার এই সংকলনটি আপনার জন্য এক...

50-popular-bengali-riddles-with-answers-from-easy-to-difficult
Anshul Khandelwal 2025-12-27

৫০টি জনপ্রিয় বাংলা ধাঁধা উত্তর সহ। সহজ, মাঝারি ও কঠিন লেভেলে সাজানো এই Bangla riddles বাচ্চা ও বড় ...

i-move-around-in-dark-room-bangla-riddle
Lipika Lajwani 2025-5-21

৩০ টি ধাঁধা বাংলা | 30 Bangla Dhadha | 30 Riddles in Bengali

Bangla Dhadha দিয়ে নিজের মগজ পরীক্ষা করুন। আপনাদের জন্য রইলো ৩০ টি Bangla Dhadha. আপনার বুদ্ধি এবং ...