MindYourLogic

২০ টি বাংলা হাসির ধাঁধা উত্তর সহ | Bangla Dhadha With Answers


২০ টি বাংলা হাসির ধাঁধা উত্তর সহ | Bangla Dhadha With Answers

মজার ধাঁধা আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা - bangla dhadha with answers আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব - বুদ্ধির ও মজার ধাঁধা উত্তর সহ । তাই তোমাদের জন্য রইলো ২০ টি কঠিন বাংলা হাসির ধাঁধা উত্তর সহ – 20 Funny Bangla Dhadha with Answer। তো শুধু তোমাদের জন্য রইল ২০ টি মজার  বাংলা ধাঁধা – 20 Riddles in Bengali.

তোমরা সব তৈরী তো ? 

 

১. হাত-পা নেই তার বুক পেতে চলে, 

নিজেকে গোপন করে কারো পরশ পেলে। 

শামুক ।

 

 

২. তিন বর্ণে নাম আমার বিদ্যানের সাথি, 

মাথাটা কেটে ফেললে হই মাপকাঠি।

উত্তরঃ  কাগজ ।    

 

৩. সব কথার মানে সেইখানে আছে, 

শেষের দুটি দেখ মাঠতেই পাবে।       

উত্তরঃ অভিধান ।    

 

৪. আমি যখন এলাম, তুমি কেনো এলে না, তুমি যখন এলে, 

কতো কি খেলে, একবার গেলে, ফিরে তুমি এলে, 

কিন্তু হিয়! বৃদ্ধকালে আমায় ছেড়ে গেলে!

উত্তরঃ দাঁত ।

 

৫. একটা জিনিস তোমার, কিন্তু অন্যান্য লোকেরা এ 

টি আপনার চেয়ে বেশি ব্যবহার করে?

উত্তরঃ তোমার নাম ।

 

 

৬. তিন বর্ণে নাম আছে এক দেশ, 

মধ্যের বর্ণ বাদ দিলে খেতে লাগে বেশ।  

উত্তরঃ ভারত । 

 

৭.  হাত আছে পা নেই, বুক তার ফাটা। 

মানুষ গিলে খায়, নাই তার মাথা। 

উত্তরঃ শার্ট । 

 

৮. চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি ভাত খায়। কেন?

উত্তরঃ চীনের জনসংখ্যা জাপানের চেয়ে বেশি ।

 

৯.  আমি যাকে আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম। 

সে যখন চলে গেল তারে আমি নিয়ে এলাম। 

উত্তরঃ বৃষ্টির জল । 

 

১০. সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, 

শুক্রবার, শনিবার বা রবিবার শব্দটি ব্যবহার না করে 

 তুমি কি টানা তিন দিনের নাম বলতে পারবে? 

উত্তরঃ গতকাল, আজ এবং আগামীকাল। 

 

 

১১. নাকের ডগায় পৈতে আটকান 

চৈতনে মার টান 

গলায় ধরে দাও পটকান 

ঘুরতে থাকে ঘ্যানের ঘ্যান। 

উত্তরঃ লাট্টু। 

 

১২. কেমন স্বভাব তোর 

এ কেমন ধারা 

রাত্রে থাকিলে শুয়ে 

দিনে র’লি খাড়া। 

উত্তরঃ মাদুর।

 

১৩.  তিন বীর রারো শির 

বত্রিশ লোচন, 

ভূমিতে পড়িয়া বীর 

করে মহারণ। 

উত্তরঃ পাশার ঘুঁটি 

 

১৪. শৈশবে কেলে পানা 

যৌবনে লাল 

অবশেষে সাদা রং 

কার এমন হাল। 

উত্তরঃ কয়লা। 

 

১৫. লাল বরণ, ছয় চরণ, 

পেট কাটলে হাঁটে, 

মূর্খ লোকে বলবে কিসে 

পন্ডিতের শির ফাটে।

উত্তরঃ ডাস পিঁপড়া। 

 

 

১৬. চোখ বড়, দীর্ঘ কেশ 

একটা দাঁড়া, শক্ত বেশ 

জলের পোকা বলতো কে 

কদর তার বিদেশে। 

উত্তরঃ গলদা চিংড়ি। 

 

১৭. জলে রই স্থলে রই 

জল বিনা কিছু নয়। 

উত্তরঃ বরফ।

 

১৮. শৈশবে সে বস্ত্রধারী 

যৌবনে উলঙ্গ 

বৃদ্ধকালে দাড়ির জটা 

মাঝখানে সুরঙ্গ। 

উত্তরঃ বাঁশ।

 

১৯. উড়তে পাখি উনুর ঝুনুর 

বসতে পাখি ধন্দা 

আহার করতে যায় পাখি 

হাত থাকে তার বান্ধা। 

উত্তরঃ জাল।

 

২০. জন্মে ছিল ফর্সা সাদা 

কাজের জন্য কালো 

এক ডুব খায় এক গাদা মাছ 

নামটি তাহার বল। 

উত্তরঃ জাল।

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel

 


bangla dhadha

50-plus-hard-riddles-brain-twisting-challenging-bangla-dhadha-and-answers
Palak Chhabriya 2026-04-16

৫০+ কঠিন ধাঁধা: মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জিং বাংলা ধাঁধা ও উত্তর

উত্তরসহ ৫০টিরও বেশি কঠিন ধাঁধার এই সংকলনটি আপনার চিন্তাশক্তিকে শাণিত করতে সাহায্য করবে। আমাদের এই চ্...

25-plus-easy-bangla-dhadha-for-kids-and-adults
Palak Chhabriya 2026-04-15

বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য 25+ সহজ বাংলা ধাধা

বাচ্চা ও বড়দের জন্য ২৫টিরও বেশি সহজ বাংলা ধাঁধা খুঁজছেন? এখানে আপনি উত্তরসহ মজাদার ও সহজ বাংলা ধাঁধ...

25-plus-what-am-i-bangla-riddles-fun-and-challenging-riddles-2026
Palak Chhabriya 2026-04-15

২৫+ What Am I? বাংলা ধাঁধা | মজার ও বুদ্ধির চ্যালেঞ্জিং ধাঁধা (২০২৬)

আপনি যদি মজাদার এবং চিন্তার উদ্রেককারী ধাঁধা পছন্দ করেন, তাহলে বাংলা ধাঁধার এই সংকলনটি আপনার জন্য এক...

50-popular-bengali-riddles-with-answers-from-easy-to-difficult
Anshul Khandelwal 2025-12-27

৫০টি জনপ্রিয় বাংলা ধাঁধা উত্তর সহ। সহজ, মাঝারি ও কঠিন লেভেলে সাজানো এই Bangla riddles বাচ্চা ও বড় ...

i-move-around-in-dark-room-bangla-riddle
Lipika Lajwani 2025-5-21

৩০ টি ধাঁধা বাংলা | 30 Bangla Dhadha | 30 Riddles in Bengali

Bangla Dhadha দিয়ে নিজের মগজ পরীক্ষা করুন। আপনাদের জন্য রইলো ৩০ টি Bangla Dhadha. আপনার বুদ্ধি এবং ...