MindYourLogic

Hard Bangla Dhadha with Answers: 20 Brain-Boosting Bengali Riddles


Hard Bangla Dhadha আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়। এর সাথে বাংলা ধাঁধা -Riddles in Bengali আমাদের স্মৃতিশক্তি এবং চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত ধাঁধা প্রশ্ন ও উত্তর সমাধান এর মাধ্যমে তা খুব সহজেই করা সম্ভব -Hard Bangla Dhadha to Your brain exercise । তাই তোমাদের জন্য রইলো ২০ টি কঠিন বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর সহ – 20 Hard Bangla Dhadha with Answer। তো শুধু তোমাদের জন্য রইল ২০ টি বাংলা ধাঁধা – 20 Riddles in Bengali.
তোমরা সব তৈরী তো ?


১. বাচ্চা কে সে এমন মায়ের পেটে নেয়নি জন্ম বাপ দেখেনি কেমন খায় না কিছু, তেষ্টা ভীষণ জল শুধু খায় দু’মন।

উত্তরঃ চৌবাচ্চা।

 

২. বকবক করে বেশি, ভারী হলে খুব খুশি চুপচাপ পড়ে থাকে লোকে তাকে কাঁখে রাখে।

উত্তরঃ মাটির কলসী।

 

৩. আজব কথা শোনা যায় হাতে-মূখে-পায়ে খায় মাটির ভিতর মুখ- তার কাছেই জীয়ন মন্ত্র এবং মহাসুখ

উত্তরঃ গাছ। 

 

৪. হাজার গেলেও নেই দুখ একজনেই বাড়ায় সুখ।

উত্তরঃ চাঁদ।

 

৫. চারপাশে লেপামোছা মধ্যিখানে আসন পাকা ওটার জন্যেই টিকে থাকা।

উত্তরঃ টিকি।

 

 

৬. ধুপধুনো জ্বেলে রাখো ক্ষুদ্র আমি-তবু ভয় কারণ আমি মহাশয়।

উত্তরঃ।

 

৭. সব কিছুতে তড়বড় করে শুধু ফরফর ওড়ে, তবু পাখি নয় বলো দেখি কি হয়?

উত্তরঃ আরশোলা।

 

৮. মাঠের ধারে নদীর পারে ভন্ড সাধু জপটা সারে মীন শিশুরা দেখতে গেলে এক পালকে গিলে ফ্যালে।

উত্তরঃ বক।

 

৯. বিধাতা নির্মাণ করে নাহিক দুয়ার তাহাতে পুরুষ এক বৈসে নিরাকার যখন পুরুষবড় হয় বলবান। বিধাতার সৃজন ঘর করে খান খান।

উত্তরঃ ডিম। 

 

১০. মস্তকে করিয়া আনে হয়ে যত্নবান অপরাধ বিনে তার করে অপমান অপমানে গুণ তার কখন না যায় অবশ্য করিয়া দেয় সম্বল উপায়।

উত্তরঃ ধান।

 

 

১১. আহার্য নয় তবু খায় সর্বজন, অনিচ্ছাতে বাধ্য হয়, করিতে ভক্ষণ।

উত্তরঃ আছাড়।

 

১২. জলে রই স্থলে রই জল বিনা কিছু নয়।

উত্তরঃ বরফ।

 

১৩. লাল বরণ, ছয় চরণ, পেট কাটলে হাঁটে, মূর্খ লোকে বলবে কিসে পন্ডিতের শির ফাটে।

উত্তরঃ ডাস পিঁপড়া।

 

১৪. তিন বীর রারো শির। 
চাই নাকো তবু খাই বেশি খেলে মারা যাই।

উত্তরঃ পিটুনি।

 

১৫. দুই অক্ষরের নাম যার প্রসিদ্ধ একটি গাছ নামটি উল্টে দিলে পুঁতি চারাগাছ।

উত্তরঃ বটগাছ।

 

 

১৬. সকলের শিরে ধরে নাহি ধরে কেশে হাত নাই, পা নাই বলো ধরে কে সে?

উত্তরঃ মাথাধরা। 

 

১৭. সবকিছুই সে পাড়ি দিয়ে যায় নদীর পাড়ে গেলে অমনি থেমে যায়।

উত্তরঃ রাস্তা।

 

১৮. গায়েতে কন্টকাবৃত সজারু সে নয় মানুষে পেলে গন্ধ তখনি ছেদ হয়।

উত্তরঃ কাঠাল।

 

১৯. এক কুড়ি বার ভাই এক ঘরেতে থাকে, সকল ভাইয়ের এক নাম একই নামে ডাকে। দুইবার জন্মে ছেলে বিনা বাপ মায় মরলে ছেলে বন্ধু বলে হাসি উড়ায়।

উত্তরঃ দাঁত।

 

২০. মাথা পেট যাই কাটো না থাকবে পড়ে মাথা পা গেলে সে রাখবে ধরে, তরল পদার্থটা তিন অক্ষরে বিখ্যাত নাম পারবে কি তা বলতে?

উত্তরঃ শিশির।

 

বন্ধুরা, এই ছিল 20টি চ্যালেঞ্জিং বাংলা ধাঁধা। আমি আশা করি আপনি এগুলো সমাধান করে অনেক মজা পেয়েছেন এবং একটি ভাল মস্তিষ্কের ওয়ার্কআউটও হয়েছে। তাই, আর কোনো ঝামেলা ছাড়াই, দ্রুত এই বাংলা ধাধাগুলি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের মস্তিষ্ককেও কিছু ব্যায়াম করতে দিন।

 

 

এরকম আরও বাংলা ধাঁধা সমাধান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখুন - MindYourLogic Bangla Youtube Channel

 


bangla dhadha

50-plus-hard-riddles-brain-twisting-challenging-bangla-dhadha-and-answers
Palak Chhabriya 2026-04-16

৫০+ কঠিন ধাঁধা: মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জিং বাংলা ধাঁধা ও উত্তর

উত্তরসহ ৫০টিরও বেশি কঠিন ধাঁধার এই সংকলনটি আপনার চিন্তাশক্তিকে শাণিত করতে সাহায্য করবে। আমাদের এই চ্...

25-plus-easy-bangla-dhadha-for-kids-and-adults
Palak Chhabriya 2026-04-15

বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য 25+ সহজ বাংলা ধাধা

বাচ্চা ও বড়দের জন্য ২৫টিরও বেশি সহজ বাংলা ধাঁধা খুঁজছেন? এখানে আপনি উত্তরসহ মজাদার ও সহজ বাংলা ধাঁধ...

25-plus-what-am-i-bangla-riddles-fun-and-challenging-riddles-2026
Palak Chhabriya 2026-04-15

২৫+ What Am I? বাংলা ধাঁধা | মজার ও বুদ্ধির চ্যালেঞ্জিং ধাঁধা (২০২৬)

আপনি যদি মজাদার এবং চিন্তার উদ্রেককারী ধাঁধা পছন্দ করেন, তাহলে বাংলা ধাঁধার এই সংকলনটি আপনার জন্য এক...

50-popular-bengali-riddles-with-answers-from-easy-to-difficult
Anshul Khandelwal 2025-12-27

৫০টি জনপ্রিয় বাংলা ধাঁধা উত্তর সহ। সহজ, মাঝারি ও কঠিন লেভেলে সাজানো এই Bangla riddles বাচ্চা ও বড় ...

i-move-around-in-dark-room-bangla-riddle
Lipika Lajwani 2025-5-21

৩০ টি ধাঁধা বাংলা | 30 Bangla Dhadha | 30 Riddles in Bengali

Bangla Dhadha দিয়ে নিজের মগজ পরীক্ষা করুন। আপনাদের জন্য রইলো ৩০ টি Bangla Dhadha. আপনার বুদ্ধি এবং ...